স্বাস্থ্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের আওতাধীন স্বাস্থ্য অধিদপ্তর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান ফার্মাসিস্ট (ডিপ্লোমা) এর শূন্য পদে জনবল নিয়োগের জন্য বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তে অনলাইনে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।
নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদ
১। পদের নামঃ ফার্মাসিস্ট (ডিপ্লোমা)
পদ সংখ্যাঃ ৬২৭ টি
বেতনঃ ১২৫০০-৩০২৩০ টাকা
গ্রেডঃ ১১
যোগ্যতাঃ ফার্মেসিতে ডিপ্লোমা ডিগ্রী। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল হতে রেজিস্ট্রেশন প্রাপ্ত।
প্রার্থীর বয়সঃ- আবেদনকারী প্রার্থীর বয়স ০১ নভেম্বর ২০২২ তারিখে ১৮-৩০ এর মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/ শহীদ বীর মুক্তিযুদ্ধার পুত্রকন্যা ও শারীরিক প্রতিবন্ধীর জন্য বয়স ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন ফিঃ- আবেদন ফি বাবদ প্রার্থীকে ১ নং পদের জন্য ৩৩৪ টাকা টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে প্রদান করতে হবে।
আবেদনের সময়সীমাঃ- অনলাইনে আবেদন শুরু হবে ১৭ নভেম্বর ২০২২ তারিখ সকাল ১০.০০ টা হতে এবং আবেদন শেষ হবে ১৬ ডিসেম্বর ২০২২ তারিখ বিকাল ৫.০০ টায়।
আবেদন করার পদ্ধতিঃ- প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন করতে প্রার্থীকে স্বাস্থ্য অধিদপ্তর এর আবেদনের ওয়েবসাইটে (www.dghsp.teletalk.com.bd) গিয়ে আবেদন ফরমটি পূরণ করে সাবমিট করতে হবে।
Reviewed by Start your own business
on
November 17, 2022
Rating:



No comments: